বিমানবন্দরের গাড়ি ভাড়া
Rental Services for Airport
বাসা থেকে বিমানবন্দর, আর বিমানবন্দর থেকে বাসা — গাড়ি ঠিক করে দিই। ভাড়া আগেই বলে দেওয়া হয়, তাই পথে দরদাম করতে হয় না।
যা যা পাবেন
- ভাড়া আগে থেকে ঠিক করা থাকে, লিখিতভাবে জানিয়ে দিই
- ব্যাগ রাখার জায়গা আছে এমন গাড়ি — প্রবাসীর ব্যাগ সাধারণত বড় হয়
- পরিবার নিয়ে গেলে মাইক্রোবাস
- ফ্লাইট দেরি হলে ড্রাইভার অপেক্ষা করে, বাড়তি টাকা লাগে না
- রাতের ফ্লাইটেও গাড়ি পাওয়া যায়
বুকিং
অন্তত এক দিন আগে ফোন করুন। কোথা থেকে উঠবেন, কোন দিন, কয়টার ফ্লাইট আর কতজন যাত্রী — এইটুকু বললেই হবে।
অভ্যর্থনার সেবার সাথে একসাথে নিলে সুবিধা বেশি। তখন আমাদের লোক বিমানবন্দরের ভিতরে থাকে আর গাড়ি বাইরে অপেক্ষা করে — আপনাকে কোথাও দাঁড়িয়ে থাকতে হয় না।
সতর্কতা
কাউকে টাকা দেওয়ার আগে রসিদ নিন। আমরা কখনো ব্যক্তিগত বিকাশ বা নগদ নম্বরে টাকা চাই না।