আমাদের কথা
আমরা কারা
‘প্রবাসী সেবা’-এ আপনাকে স্বাগতম। আমরা একটি সম্পূর্ণ অলাভজনক এবং ওয়েব-ভিত্তিক তথ্য ও সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কঠোর পরিশ্রমী বাংলাদেশি প্রবাসী ভাই-বোন ও শ্রমিকদের সঠিক, নির্ভুল এবং সময়োপযোগী তথ্য দিয়ে সাহায্য করা।
আমাদের পটভূমি
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের এই অসামান্য ত্যাগের প্রতি কৃতজ্ঞতা থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কল্যাণে নানা ধরনের সুযোগ-সুবিধা ও সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে. তবে, সঠিক প্রচার এবং পর্যাপ্ত তথ্যের অভাবে অনেক সরলমনা প্রবাসী ভাই-বোন এই সুবিধাগুলো সম্পর্কে জানতে পারেন না। ফলে তাদের অনেক সময় নানাবিধ হয়রানি ও অসুবিধার সম্মুখীন হতে হয়।
এই তথ্যের ঘাটতি পূরণ করতেই ‘প্রবাসী সেবা’-এর পথচলা।
আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য
- সঠিক তথ্যের নিশ্চয়তা: বিভিন্ন সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা এবং আইনি প্রক্রিয়া সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য প্রবাসীদের নিকট সহজ ও নির্ভুলভাবে উপস্থাপন করা।
- সমস্যা নিরসন ও অধিকার রক্ষা: প্রবাসে কর্মসংস্থান, পাসপোর্ট, ভিসা, কনস্যুলার সেবা এবং ব্যাংকিং বা ঋণ সুবিধা সংক্রান্ত সঠিক পরামর্শ প্রদান করা।
- কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ: প্রবাসীদের বিভিন্ন সমস্যা, কষ্ট ও অসুবিধার কথা গণমাধ্যম এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরা, যাতে দ্রুত সেগুলোর সমাধান সম্ভব হয়।
আমরা কীভাবে কাজ করি?
আমরা বিশ্বাস করি সঠিক একটি তথ্য একজন প্রবাসীর জীবনকে অনেক সহজ এবং নিরাপদ করে তুলতে পারে। তাই আমরা নিয়মিত আমাদের প্রবাসী সেবা ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সংবাদ, তথ্য ও গাইডলাইন প্রকাশ করে থাকি।
বাংলাদেশি প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সাথে থাকার জন্য এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখায় অবদান রাখার জন্য সকল প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ।
আমরা যা করি না
- রসিদ ছাড়া টাকা নিই না
- ব্যক্তিগত বিকাশ বা নগদ নম্বরে টাকা চাই না
- যা করতে পারব না, তা করে দেব বলি না