মূল অংশে যান
যেকোনো প্রশ্নে সরাসরি ফোন করুন  +৮৮০১৭৩০-৭১৫৯৩০

প্রথম পাতা  ›  সেবা

ভিসা ও টিকিটের সহায়তা

Visa & Ticketing Support

ভিসার আবেদন আর বিমানের টিকিট — দুটোরই কাজ আমরা করে দিই। কোন কাগজ কোথায় জমা দিতে হবে, কোন লাইনে দাঁড়াতে হবে, সব আমরা জানি।

ভিসার কাজ

  • আবেদন ফরম পূরণ করে দিই
  • দূতাবাস বা ভিসা সেন্টারে সময় (অ্যাপয়েন্টমেন্ট) নিয়ে দিই
  • কোন কোন কাগজ লাগবে, তার তালিকা লিখে হাতে দিই
  • সাক্ষাৎকার থাকলে কী জিজ্ঞেস করতে পারে, আগে বুঝিয়ে দিই

টিকিটের কাজ

  • কম দামে টিকিট খুঁজে বুকিং করে দিই
  • তারিখ বদলানো, বাতিল করা বা ফেরার টিকিট কাটা
  • টিকিটে নাম পাসপোর্টের সাথে মিলছে কিনা দুইবার দেখে নিই

শেষের কাজটা ছোট শোনায়, কিন্তু নামের একটা অক্ষর না মিললে বিমানবন্দরে উঠতে দেয় না। এই এক ভুলেই সবচেয়ে বেশি মানুষ ফ্লাইট হারায়।

ভিসা আসল কিনা যাচাই করুন

হাতে ভিসা থাকলে টাকা দেওয়ার আগে আমাদের দেখিয়ে নিন। আসল না নকল, আর ভিসায় কোন কাজের অনুমতি লেখা আছে, আমরা বলে দেব। শুধু দেখে বলার জন্য আমরা কাজের টাকা নিই না।

সতর্কতা

কাউকে টাকা দেওয়ার আগে রসিদ নিন। আমরা কখনো ব্যক্তিগত বিকাশ বা নগদ নম্বরে টাকা চাই না।

অন্য সেবা