মূল অংশে যান
যেকোনো প্রশ্নে সরাসরি ফোন করুন  +৮৮০১৭৩০-৭১৫৯৩০

প্রথম পাতা  ›  সেবা

বিমানবন্দরে অভ্যর্থনা ও সহায়তা

Airport Meet & Greet

বিমানবন্দরে আমাদের লোক আপনার নাম লেখা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাকে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, কাউকে খুঁজতে হবে না।

আমরা কী কী করি

  • আসার সময় বেল্ট থেকে ব্যাগ নামানো, ট্রলি নেওয়া আর বাইরে বেরিয়ে আসা পর্যন্ত সাথে থাকি
  • যাওয়ার সময় চেক-ইন, লাগেজ ওজন, বোর্ডিং পাস আর ইমিগ্রেশনের লাইনে সাথে থাকি
  • ইমিগ্রেশনে কী জিজ্ঞেস করতে পারে, আগেই বলে দিই
  • কাগজপত্র গুছিয়ে একটা ফাইলে দিয়ে দিই, যাতে খুঁজতে না হয়
  • দেরি হলে বা ফ্লাইট বদলালে আপনার পরিবারকে ফোনে জানিয়ে দিই

কাদের জন্য বেশি দরকার

প্রথমবার বিদেশ যাচ্ছেন এমন কারো জন্য, বয়স্ক মানুষের জন্য, একা যাচ্ছেন এমন মহিলার জন্য, আর অনেক বছর পর দেশে ফিরছেন এমন কারো জন্য।

বুকিং করতে কী লাগবে

ফ্লাইটের অন্তত দুই দিন আগে ফোন করুন। যাত্রীর নাম, ফ্লাইট নম্বর, তারিখ আর সময় — এই চারটা তথ্য হাতের কাছে রাখুন। টিকিটের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই সবচেয়ে সহজ।

সতর্কতা

কাউকে টাকা দেওয়ার আগে রসিদ নিন। আমরা কখনো ব্যক্তিগত বিকাশ বা নগদ নম্বরে টাকা চাই না।

অন্য সেবা